প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
সিলেটকে পরাজিত করে ফাইনালে রাজশাহী
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেল রাজশাহী। সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে মিরপুরে বিপিএল ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী।এদিন মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট।আরো পড়ুন , ২০২৬ বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলো জার্মানিজয়ের জন্য শেষ ৭ ওভারে ৪০ রান প্রয়োজন ছিল সিলেটের। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন স্যাম বিলিংস ও আফিফ হোসেন। এরপরও ১২ রানে হেরে যায় তারা।দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ক্যাচ নিয়ে গড়েছেন রেকর্ড। বিপিএলে এর আগে কেউ এক ম্যাচে ৫ ক্যাচ নিতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত