প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন শেষে সমাজ থেকে অপরাধ দূর করা হবে : হুমাম কাদের চৌধুরী
সংবাদ দিগন্ত ||
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনের পর সমাজ পরিষ্কারের কাজ করা হবে। তিনি বলেন, রাঙ্গুনিয়াজুড়ে মাদকের মতো সামাজিক সমস্যা বেড়েছে, যা ঘরে ঘরে শোনা যাচ্ছে। এসব সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করা হবে।(২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারের রাঙ্গুনিয়া ক্লাব মাঠে ‘পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া, গড়বো এবার আমরা’ শীর্ষক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।আরো পড়ুন , সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা ঘিরে রাতভর নেতাকর্মীদের ঢলহুমাম কাদের চৌধুরী জানান, তিনি ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছেন এবং এ জন্য রাঙ্গুনিয়াবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, তাঁর স্ত্রী সামানজার খান এই পরিচ্ছন্নতা প্রকল্প গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে রাঙ্গুনিয়া পরিষ্কার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইভাবে নির্বাচনের পর সমাজকেও পরিষ্কার করার দায়িত্ব নেওয়া হবে। জনসংখ্যা বাড়ছে, বড় বড় ভবন হচ্ছে, এর সঙ্গে পরিবেশও নষ্ট হচ্ছে। বিদেশে গেলে দেখা যায় চারপাশ কতটা পরিচ্ছন্ন। বিদেশ যদি পরিচ্ছন্ন হতে পারে, বাংলাদেশ কেন পারবে না। সে ভাবনা থেকেই ঘর থেকে শুরু করে পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত