প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে গানম্যান চাইলেন নোয়াখালী-৬ এর এনসিপি প্রার্থী
ডেস্ক ||
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিরাপত্তা ঝুঁকি থাকার কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনটি জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, নির্বাচন কমিশনে মুখোমুখি বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অভিযোগহান্নান মাসউদ বলেন, “হাতিয়া উপজেলায় এখনও অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিয়েছে। আমি চাই সব ভোটার নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।” জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ আসনে এবারের নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।এর মধ্যে উল্লেখযোগ্যরা:এনসিপি: আব্দুল হান্নান মাসউদবিএনপি: মো. মাহবুবুর রহমানস্বতন্ত্র: মোহাম্মদ ফজলুল আজিম, তানভীর উদ্দিন রাজিবজাপা: এ. টি. এম. নবী উল্যাহজেএসডি: মোহাম্মদ আবদুল মোতালেবগণঅধিকার পরিষদ: মোহাম্মদ আজহার উদ্দিনইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ নুরুল ইসলাম শরীফএলডিপি: মোহাম্মদ আবুল হোসেনবিএসপি: আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত