প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
সীমান্তবর্তী ৩২ জেলায় মাদক পাচার ঠেকাতে রেড অ্যালার্ট
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদ নির্বাচন এলেই মাদকের চাহিদা বেড়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও সারাদেশে বিভিন্ন ধরনের মাদকের বাজার রমরমা হয়ে উঠেছে। এই সুযোগে বেশি উপার্জনের আশায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে মাদক পাচারে। তারা প্রতিদিনই নানা কৌশলে সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ নানা ধরনের মাদকের চালান দেশে নিয়ে আসছে। এরপর সেই চালান সারাদেশে ছড়িয়ে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে মাদক চোরাচালান ঠেকাতে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৩২টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে মাদক বিভাগের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।ওই চিঠিতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, অপব্যবহার, পাচার ও বিস্তাররোধসহ মাদক সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার যেন অবনতি না হয়, সে লক্ষ্যে অধিকতর সতর্কতা অবলম্বন করে মাদকবিরোধী নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।আরো পড়ুন , জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুবসংশ্লিষ্ট সূত্র বলেছে, সংসদ নির্বাচন সামনে রেখে সব সময় অস্ত্র ও মাদকের চোরাচালান বেড়ে যায়। অস্ত্র ব্যবহার হয় পেশিশক্তি প্রদর্শনে। এ সময় মাদকসেবনও বেড়ে যায় সারাদেশে। ভোটের সময় কালো টাকারও ছড়াছড়ি হয়। সেই টাকায় মাদক বিকিকিনি ও সেবন বেড়ে যায়। রমরমা হয়ে ওঠে মাদকের বাজার। এ বিষয়টি মাথায় রেখেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সক্রিয় হয়ে উঠেছে সারাদেশে। এর মধ্যে সীমান্তবর্তী ৩২ জেলার ৯৬টি থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। বসানো হচ্ছে চেকপোস্ট। যাতে সীমান্তের ফাঁক গলে মাদকের চালান দেশে ঢুকতে না পারে।একাধিক সূত্রে জানা গেছে, ভারত ও মিয়ানমার সীমান্তের ৩৮৬টি পয়েন্ট দিয়ে মাদকদ্রব্যের চালান দেশে প্রবেশ করে। এর মধ্যে ফেনসিডিল, হেরোইন ও গাঁজার সিংহভাগ চালান আসে ভারত থেকে। আর ইয়াবার চালান আসছে মিয়ানমার থেকে। ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশেই ইয়াবার চাহিদা বেড়ে গেছে বলে পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে। কক্সবাজার ও সংলগ্ন সীমান্ত এলাকা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত