প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
ভোট নিরাপত্তা জরুরি, ২১,৯৪৬ কেন্দ্রে ঝুঁকি : উপ-প্রেস সচিব
সংবাদ দিগন্ত ||
৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে (৫০ শতাংশেরও বেশি) অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।আরো পড়ুন , সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন সীমা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকাবুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, এরই মধ্যেই সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গেছে এবং বেশ জোরেসোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।উপ-প্রেস সচিব জানান, নির্বাচনের আগেই— সম্ভব হলে জানুয়ারি মাসের মধ্যেই— সব ভোটকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা সরকারের লক্ষ্যে। এজন্য কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন জেলায় উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি পরি দর্শনও করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত