প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
ডিবি পুলিশকে ছদ্মবেশে ডাকাতি দুই কোটি টাকা লুটের রহস্য
সংবাদ দিগন্ত ||
সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি থেকে দুই কোটি ১০ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ-প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। আরো পড়ুন , অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসক নিয়ন্ত্রণে ঘোড়াঘাটে জরিমানালুটের বিষয়ে রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করে, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। এ কথা বলে ঘরে প্রবেশ করে তারা প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না- জানতে চায়। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে। একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরও ২ কোটি টাকা লুট করে নেয়। এ সময় তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত