প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
প্রবাসী ভোটারদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানালো ইসি
সংবাদ দিগন্ত ||
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোটসংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে।আরো পড়ুন , রবিবার থেকে রাজধানীর ৫ এলাকায় কঠোর আইন লঙ্ঘন করলে জরিমানা-কারাদণ্ড২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এজন্য প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।আজ বুধবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত) উপপরিচালক মো. মামুন অর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত