প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
হিজলা উপজেলায় গলাকাটা লাশ উদ্ধার তদন্ত শুরু
সংবাদ দিগন্ত ||
বরিশালের হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মো. আমির হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক শপন হাওলাদের বড় ছেলে। আরো পড়ুন , হবিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সাবেক কাউন্সিলর জলিল গ্রেফতারচরবংশীর চান্দারখাল এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে মাছ ধরতে মেঘনা নদীতে যায় আমির। বিকাল ৫টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন আসে আমিরের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলার বরজালি ইউপির বয়ারচর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছেন নৌ-পুলিশ।আমিরের লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত