প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সাবেক কাউন্সিলর জলিল গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
হবিগঞ্জে সেনাবাহিনীর হাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জলিল গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ গালস স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।আরো পড়ুন , জঙ্গল সলিমপুরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার হুঁশিয়ারি র্যাবের পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আব্দুল জলিল শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার মৃত হাজী আব্দুন নুরের ছেলে।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত