প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
জেসুসের জোড়া গোলে আর্সেনালের নতুন অধ্যায়
সংবাদ দিগন্ত ||
চোটের দীর্ঘ অন্ধকার পেরিয়ে আলোয় ফিরলেন গ্যাব্রিয়েল জেসুস। আর প্রত্যাবর্তনের মঞ্চটা হলো ইউরোপের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম-সান সিরোতে। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করে আর্সেনালের ৩-১ ব্যবধানে জয়ের নায়ক তিনি। টানা সাত ম্যাচ জয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছে মিকেল আর্তেতার দল।মঙ্গলবার রাতের ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ১০ মিনিটেই গোলের দেখা পায় সফরকারীরা। জুরিয়েন টিম্বারের শট থেকে ছিটকে আসা বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন জেসুস। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। ১৮ মিনিটে পেতার সুসিচের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান।সমতায় ফিরলেও আর্সেনালের আক্রমণের ধার কমেনি। একের পর এক আক্রমণে নড়বড়ে হয়ে পড়ে স্বাগতিকদের রক্ষণ। ৩১ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে লিয়ান্দ্রো ত্রোসার্ডের হেড ক্রসবারে লেগে ফিরলে, সুযোগটি কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি জেসুস। রিবাউন্ডে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও আর্সেনালকে এগিয়ে দেন তিনি।আরো পড়ুন , ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি আর্জেন্টিনাদ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্টার মিলান। তবে মার্কাস থুরামের মতো অভিজ্ঞ ফরোয়ার্ডও বড় সুযোগ নষ্ট করেন। উল্টো দিকে আর্সেনাল আরও ভয়ংকর হয়ে ওঠে। শেষ দিকে বদলি হিসেবে নামা ভিক্টর গয়োকেরেস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাস থেকে গোল করে নিশ্চিত করেন আর্সেনালের ৩–১ ব্যবধানের জয়।এই জয়ে গ্রুপের শীর্ষে থেকেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল। পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতায় টানা সাত ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়েছে মিকেল আর্তেতার দল।ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি জেসুস। তিনি বলেন, “এটা আমার স্বপ্নের রাত। ছোটবেলায় সিরি আ দেখেই বড় হয়েছি। এই স্টেডিয়ামে গোল করা জীবনের বিশেষ মুহূর্ত। চোটের সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত