প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় মেঘনা সেতুতে প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
সংবাদ দিগন্ত ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর ওপর ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে মেঘনা সেতুর ইমারজেন্সি লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারী সুরমা আক্তার (২০) দুই সন্তানের জননী বলে জানা গেছে। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।আরো পড়ুন , ১৯ দিন নিখোঁজ থাকার পর পদ্মায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহনিহতের পরিবার সূত্রে জানা যায়, সুরমা আক্তার এক আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ি আড়ালিয়া গ্রামে ফেরার পথে মেঘনা সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ শিকদার জানান, এত বড় একটি সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। অন্ধকারের কারণে নিয়ম না মেনে অটোরিকশাটি সেতুতে উঠেছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের বেপরোয়া গতিই মূলত দুর্ঘটনার কারণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত