প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
বাড়িতে তৈরি তাওয়া চিকেন পোলাও
ডেস্ক ||
পোলাও মানেই লোভনীয় স্বাদ। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা যেকোনো আপ্যায়নে রাখতে পারেন তাওয়া চিকেন পোলাও। ওয়ান পট ডিশ হিসেবে এটি হতে পারে আপনার স্মার্ট পছন্দ। অল্প সময়ে এই রান্না সেরে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক সুস্বাদু তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবেবাসমতি চাল- ২০০ গ্রামগ্রাম চিকেন- ২৫০লবণ- স্বাদমতোহলুদ গুঁড়া- ১ চা চামচধনেপাতা কুচি- ২ চা চামচটক দই- ২ চা চামচগরম মসলা গুঁড়া- ২ চা চামচজিরা গুঁড়া- ১/২ চা চামচধনিয়া গুঁড়া- ১ চা চামচমরিচের গুঁড়া- ১ চা চামচগরম পানি- ১/৪ কাপপেঁয়াজ কুচি- ২টিআদা রসুন-বাটা- ২ চা চামচটমেটো কুচি- ১টিআরও পড়ুন, সুস্থতার জন্য হলুদ পানিতেল- ১০০ গ্রামআস্ত জিরা- আধা চা চামচচিনি- ১ চা চামচকেওড়া জল- ১ চা চামচ।যেভাবে তৈরি করবেনপ্রথমে চিকেন, লবণ, হলুদ, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩-৪ ঘণ্টা। চাল ভালো করে ধুয়ে লবণ দিয়ে ৭০% সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন-বাটা দিয়ে ভাজতে হবে। লবণ, হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে ভাজতে হবে। টমেটো দিয়ে ভাজা হলে চিকেন দিয়ে কষতে হবে। গরম পানি, ধনেপাতা দিয়ে মিশিয়ে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কেওড়া জল দিতে হবে। ভাত, লবণ, চিনি মিশিয়ে চিকেনের সঙ্গে রান্না করতে হবে ৫ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত