প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
মহেশপুরে ব্র্যাকের উদ্যোগে ১২শ’ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
আনিসুর রহমান রিপন, , মহেশপুর, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি: ||
ঝিনাইদহের মহেশপুর ব্র্যাক অফিস চত্তরে সোমবার দুপুরে ব্র্যাকের উদ্যোগে এলাকার অসহায় ১২০০ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা ব্র্যাকের রেগুলেটরী এ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ, ঝিনাইদহ ব্র্যাকের ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর শিপ্রা বিশ্বাস, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ঝিনাইদহ ২ অঞ্চলের শোছাঃ রওশনারা খাতুন, মহেশপুর ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপক বরুন কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র পাল, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মুসলিম উদ্দীন প্রমুখ।আরও পড়ুন, গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: উপদেষ্টা আদিলুর রহমান খানঝিনাইদহ ব্র্যাকের ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর শিপ্রা বিশ্বাস জানান, আমরা ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় চার দিনের মধ্যে অসহায়-দুস্থ দুাই হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করবো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত