প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
ইরানের সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে বৃহৎ মিছিল
সংবাদ দিগন্ত ||
ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী দমন-পীড়নের প্রতিবাদে ও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।ফরাসি বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানায়, বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেসে কয়েক হাজার মানুষ মিছিল করেন। নিউইয়র্কেও কয়েকশ’ মানুষ সমাবেশে অংশ নেন।বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল— ‘নতুন হলোকাস্ট’, ‘চলমান গণহত্যা’ ও ইরানি সরকারের ‘সন্ত্রাস’ বন্ধের আহ্বান।লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সমাবেশে অংশ নেওয়া পেরি ফারাজ বলেন, আমার হৃদয় ভারাক্রান্ত। আমি এতটাই ক্ষুব্ধ যে ভাষা হারিয়ে ফেলেছি।আরো পড়ুন , চীনে শিল্পকারখানায় বিস্ফোরণ ২ নিহত ৫ নিখোঁজ৬২ বছর বয়সী এই পে-রোল ম্যানেজার ২০০৬ সালে ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। তিনি জানান, চলতি সপ্তাহেই জানতে পেরেছেন, ইরানে চলমান বিক্ষোভে তার এক ছোট চাচাতো ভাই নিহত হয়েছে।তিনি বলেন, ‘তার বয়স ১০ বছরও পূর্ণ করেনি। বিষয়টি ভয়াবহ।’অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুতই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোয় এটি ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের পর আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে।নরওয়েভিত্তিক সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ জানায়, তারা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য যাচাই করেছে। ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার ভেতরের সূত্র, প্রত্যক্ষদর্শী ও স্বাধীন সূত্রের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত