প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ দাখিল
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আলোচিত এ মামলার অভিযোগ দাখিল করা হয়।জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে ।আরো পড়ুন , ইসির সামনে ছাত্রদলের প্রতিবাদ অবস্থান কর্মসূচি আজতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩০ এপ্রিল আলোচিত এ মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত