প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠন আজ আদালত নিরাপত্তা ব্যবস্থা
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হতে পারে।আরো পড়ুন , সামান্য কথাকাটাকাটিতে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুচট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আদালত এলাকায় পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সার্বিক নজরদারিতে থাকবেন। প্রয়োজনে পুলিশ লাইন থেকে অতিরিক্ত সদস্য আনা হবে।চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, সকাল ৯টার পর আদালতের কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের, তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে। আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।এর আগে গত বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার প্রথম দিনের শুনানিতে কয়েকজন আসামি নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করেন এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আলোচিত এই হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত