প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
ব্যাংকের টাকাটা দেন, না হলে জনরোষ হতে পারে
ডেস্ক ||
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল শুনানির পর বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা (ঋণটা) দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে।মানুষ হিসেবে এটা আপনাকে বললাম। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এর আগে রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।আরও পড়ুন, ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগশুনানিতে আসলামের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নিজে ঋণ নেননি। তিনি গ্যারান্টার। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি-তর্ক উপস্থাপনের পর নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে। এতে প্রার্থিতা বহাল থেকে যায় আসলাম চৌধুরীর। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ওই মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত