প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
মহেশপুরে বিনা সরিষা ১১ চাষে মাঠ দিবস ও কারিগরি সেশন আলোচনা সভা অনুষ্ঠিত
ডেস্ক ||
২০২৫-২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষিদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি সেশন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে মহেশপুর পৌরসভার গোপালপুর বালিগর্ত পাড়ায় এ মাঠ দিবস ও কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদর্শিত ফসল ছিল সরিষা এবং জাত হিসেবে চাষ করা হয়েছে বিনা সরিষা-১১। মাঠে দাঁড়িয়ে সরাসরি ফসল পর্যবেক্ষণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ বালাই দমন ও ফলন বৃদ্ধির কৌশল নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন কৃষি কর্মকর্তা বৃন্দ।উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সরিষা চাষিদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি সেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলজাতীয় শস্যের আঞ্চলিক মনিটরিং অফিসার হাসান আলী। তিনি বলেন দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। বিনা সরিষা-১১ জাতটি স্বল্প সময়ের মধ্যে ভালো ফলন দেয়, যা কৃষকদের জন্য ব্যাপক লাভ জনক।আরও পড়ুন, কুষ্টিয়ায় বালিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানিউপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন সরিষা চাষে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে অল্প জমিতেই ভালো ফলন পাওয়া সম্ভব। মাঠ পর্যায়ে এ ধরনের মাঠ দিবস কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক। এ সময় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত