প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক
একেএম নাজমুল আলম, , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ||
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।রোববার (১৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম আশরাফুল মৃধা (৪৬)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শান্তিপাড়া এলাকার বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার চিলমারীর ডাক্তারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে আশরাফুল মৃধার কাছ থেকে ২৫ পিস ভারতীয় ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১৬০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।আরও পড়ুন, নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতবর্ডার গার্ড বাংলাদেশ আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত