প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সোহেল খান দূর্জয় , নেত্রকোনা প্রতিনিধি: ||
নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার, নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান,নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহ আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রৌফ সরকার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম, জেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর-রশিদ,নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ সাখাওয়াত হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসমা বিনতে রফিক, সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।আরও পড়ুন, পান চাষে দিন বদলে স্বপ্ন দেখছেন আলদাদপুরের কৃষকরাসভায় জেলার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্যা, সম্ভাবনা, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এটি জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সমস্যা সমাধানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত