প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
ভুল ও ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ সবুজ মিয়া, , মাদারীপুর, শিবচর প্রতিনিধি: ||
গণ উন্নয়ন টাওয়ারের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এবং গণ উন্নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে যে, শিবচর পৌর প্রশাসন গণ উন্নয়ন টাওয়ার ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা।তিনি আরও জানান, গত ৩০-১২-২০২৫ ইং তারিখে শিবচর পৌরসভা থেকে তিনি একটি নোটিশ পান। নোটিশে উল্লেখ ছিল— সাধারণ মানুষ, রোগীর স্বজন এবং নামাজ আদায়ের সুবিধার্থে ভবনের ছাদে নির্মিত দুই চালা বিশিষ্ট অস্থায়ী নামাজের স্থানটি অপসারণ করতে হবে। ওই নোটিশ অনুযায়ী সরকারি বিধি-বিধান মেনে যথাযথ জবাব পৌরসভায় দাখিল করা হয়েছে।আরও পড়ুন, অপারেশন ডেভিল হান্ট ফেজু ২: কাশিমপুরে তিনজন গ্রেফতারআবুল হাশেম মিয়া স্পষ্ট করে বলেন, গণ উন্নয়ন টাওয়ারের মূল সাততলা ভবন ভাঙার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বরং তিনি মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কাছে ভবনটি সাততলা থেকে দশতলায় উন্নীত করার অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তিনি সবাইকে বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার প্রতিষ্ঠান ও সেবামূলক কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত