প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
ইসি ছাত্রদলকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানালো
সংবাদ দিগন্ত ||
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান করছে ছাত্রদল। সংগঠনটিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি।রবিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে।আরো পড়ুন , ইসির শুনানিতে উপস্থিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াআমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি।পূর্বনির্ধারিত ইসি ঘেরাও কর্মসূচি পালন করতে বেলা ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।তারা সড়কের ওপর অবস্থান নিয়ে স্লোগান দেওয়ায় ওই এলাকার যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত