প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
পুনর্ব্যক্ত তালিকায় বিএনপি নেতা মধ্যরাতে বাদ দেওয়া নিয়ে ধোঁয়াশা
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রাম নগরে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত ৩৩০ জনের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে শনিবার একটি গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিকেলে দুষ্কৃতকারীদের তালিকাসহ নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হলেও মধ্যরাতে সংশোধিত তালিকা পাঠিয়ে একজন বিএনপি নেতার নাম বাদ দেওয়া হয়।নগর পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের তালিকাটি প্রথম দফায় শনিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে গণমাধ্যমকর্মীদের পাঠানো হয়। ওই তালিকায় ৪ নম্বরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজমের নাম ছিল। তবে রাত ১২টা ২৪ মিনিটে সংশোধিত তালিকা পাঠানো হলে সেখানে তার নাম আর রাখা হয়নি।আরো পড়ুন , নৈশপ্রহরীকে জিম্মি করে গ্যারেজে রাতের ডাকাতিগণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরের শান্তি–শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তালিকাভুক্ত ব্যক্তিদের নগরে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী ও সাইফুল আলমের নাম। এছাড়া সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে গাজী শফিউল আজিম, শৈবাল দাশ, সাহেদ ইকবাল, জহরুল আলম জসিম, মোহাম্মদ হোসেন হিরণ, নাজমুল হক, হাসান মুরাদ, গিয়াস উদ্দিন, নূর মুস্তাফা, আবুল হাসনাত বেলাল ও মোবারক হোসেনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত