প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে দেশে আসছে সুশাসন : ফারুক
সংবাদ দিগন্ত ||
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘দেশে সুশাসন আসবেই। আর সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।’রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরী করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন।ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।’ আরো পড়ুন , প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর বৈঠক আজ সন্ধ্যায়সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু, হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।’ ‘প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তাঁর প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত