প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
আজ প্রকাশিত হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল
সংবাদ দিগন্ত ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে রবিবারই ফল প্রকাশ করা হতে পারে। আরো পড়ুন , আপিল শুনানির শেষ দিন আজ দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসিকোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।তিনি আরো জানান, প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে—সে বিষয়েও আলোচনা চলছে। আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল।তবে সাম্প্রতিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত