প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
লালপুরে অবৈধ আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে অভিযান
মোঃ আইয়ুব আলী, , লালপুর, নাটোর প্রতিনিধি: ||
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা সহ বিপুল পরিমাণ গুড় জব্দ করা হয়েছে। জানা যায় গত ১৩ই জানুয়ারি জেলার আব্দুলপুর ও নাগদা গ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় নাগদা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৪২ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃইব্রাহিম হোসেন অভিযানের নেতৃত্ব দেন।অভিযানে অবৈধ আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়া গেছে । অভিযান কালে ৩০টিন ভেজাল গুড়, হাইডোজ, ফিটকিরি, চিনি, ভারত থেকে আমদানীকৃত গো খাদ্য সহ আখ মাড়াইয়ে কল কাসার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। কর্মকর্তারা জানান এইসব উপকরণ মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকিপুর্ণ।আরও পড়ুন, বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শননির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ভেজাল খাদ্য উৎপাদনের মাধ্যমে যারা জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান। অভিযানে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম(কৃষি) মোঃ আশরাফ হোসেন ও জিএম (প্রশাসন) মোঃ আনিসুর রহমান সহ প্রশাসনের লোকজন সহযোগিতা করেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত