প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৭ সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠিত
ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদল ভিত্তিক ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বয়গণের মধ্যে হতে ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম প্রদানের দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রিয় দপ্তর হতে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। একই সাথে আগামী ২০২৬ খ্রীষ্ট্রাব্দ সনের ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রিয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতিও নির্দেশনা দেয়া হয়েছে। এতে "ধানের শীষ" প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য আসন ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।আরও পড়ুন, গণভোট উপলক্ষে ফটোকার্ড প্রকাশ প্রধান উপদেষ্টারএসব কমিটি'র ইউনিটের নেতৃবৃন্দদের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার পরামর্শ দেয়া হয়। এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।-খবর বিজ্ঞপ্তির।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত