প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলা নেতৃত্বের দায়িত্ব নেবেন মাচাদোর
সংবাদ দিগন্ত ||
‘উপযুক্ত সময় এলে’ দেশকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকরে এ কথা বলেছেন তিনি।‘এটা একটা মিশন, আমরা ভেনেজুয়েলাকে উন্নত ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি, যখন সময় আসবে তখন আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হবো, প্রথম নারী প্রেসিডেন্ট।’চলতি মাসের ৩ তারিখ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে বিচারের মুখোমুখি করেছে।তার বদলে ট্রাম্প ভেনেজুয়েলার এখনকার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতেই বেশি পছন্দ করছেন। মাদুরোর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডেলসি শুক্রবার ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে’ যাওয়া সিআইএ পরিচালকের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকও করেছেন। যে বৈঠকের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে আস্থা ও যোগাযোগ বাড়ানো, বলেছেন এক মার্কিন কর্মকর্তা।আরো পড়ুন , ইরানে আন্দোলনে প্রাণহানি ৩ হাজারের বেশিতিনি আরও বলেন, ‘পরিচালক র্যাটক্লিফ সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতার সুযোগ এবং ভেনেজুয়েলা যেন আমেরিকার প্রতিপক্ষদের নিরাপদ আশ্রয় না হয় তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেছেন।’মাচাদোকে বাদ দিয়ে কেন ডেলসির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নের জবাবে শুক্রবার ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের পেছনে ২০ বছরেরও বেশি সময় আগে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান ও তার পরবর্তী সময়ের অভিজ্ঞতা ভূমিকা রেখেছে।মার্কিন ওই অভিযানের পর ইরাকে নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়ে, সুযোগ সৃষ্টি হয় বিদ্রোহের, শেষ পর্যন্ত সেখানে আবির্ভাব ঘটে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। ‘আপনাদের যদি ইরাক নামের জায়গাটার কথা মনে পড়ে, যেখানে সবাইকে বরখাস্ত করা হয়েছিল। পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর জেনারেল, সবাইকে বরখাস্ত করা হয়, শেষ পর্যন্ত তারা আইএসআইএসে পরিণত হয়েছিল। আমার মনে আছে।’এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বলেছেন, তিনি ‘রাজনৈতিক সংলাপের মাধ্যমে কূটনৈতিকভাবে’ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে মোটেও ভীত নন।ভেনেজুয়েলার ‘মর্যাদা ও সম্মান’ রক্ষা করা দরকার মন্তব্য করে তিনি আরও বিদেশি বিনিয়োগ আনতে তেল খাত সংস্কারের ঘোষণাও দেন। এর মাধ্যমে তিনি মাদুরো আমলের নীতি থেকে বেরিয়ে এলেন বলে অনেকে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত