প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ধামইরহাটে কৃষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
সংবাদ দিগন্ত ||
নওগাঁর ধামইরহাটে বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে ধামইরহাট উপজেলা সদরের নিমতলী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।দক্ষিণ চকযদু মুড়াপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণী মুনতি পাহানী (৪৫) বলেন, শীতের কারণে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। এই কম্বল পেয়ে অন্তত কিছুটা উপকার হবে।একই গ্রামের আরেক কৃষাণী শোভা পাহানী বলেন, আমাদের কথা কেউ ভাবে না। বসুন্ধরা শুভসংঘ আমাদের কথা ভেবেছে—এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।আরো পড়ুন , পলাশবাড়ীতে সুধীজনের সাথে মতবিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলম লিটন বলেন, অসহায় মানুষের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা সকলের নৈতিক দায়িত্ব।বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালেরকণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মো. হারুন আল রশীদ জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। এর ধারাবাহিকতায় সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত