প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র উদ্যোগে ৯৪৭ কেন্দ্রের সংস্কারে সরকার
সংবাদ দিগন্ত ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এর আওতায় সারাদেশের ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের জন্য মোট ছয় কোটি চার লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ইতোমধ্যেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে।আরো পড়ুন , মুক্তিযুদ্ধের নায়ক নূর আলীর ৭২তম জন্মদিন পালনইইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন প্রকল্প’ থেকে এই অর্থ ব্যয় করা হবে। তালিকাভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের সংস্কারের প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পেয়েছে। এই অর্থ কেবল ভোটকেন্দ্র মেরামত ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ কাজে ব্যয় করা বাধ্যতামূলক করা হয়েছে।ইইডির প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা ও বরাদ্দের পরিমাণ চূড়ান্ত হয়েছে। সরকারি বিধিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই সব সংস্কার কাজ শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত