প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
পিএসজিকে শীর্ষে ফিরিয়ে আনলেন দেম্বেলের দুটি গোল
সংবাদ দিগন্ত ||
দলবদল–সংক্রান্ত গুঞ্জনকে পাত্তা না দিয়ে জোড়া গোল করে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন উসমান দেম্বেলে। তার নৈপুণ্যে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।নিজেদের মাঠে লিলকে ৩–০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আবারও দখল করেছে তারা।সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে নাকি ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে কোচ লুইস এনরিকে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। মাঠে তার জবাব দিলেন দেম্বেলে নিজেই—দুটি দর্শনীয় গোল করে প্রমাণ করলেন, তার মনোযোগে কোনো ঘাটতি নেই।আরো পড়ুন , ডেভিড ওয়ার্নারের অসাধারণ সাফল্য বিগ ব্যাশেম্যাচের ১২ মিনিটে বক্সের বাইরে প্রায় ২০ মিটার দূর থেকে নেওয়া দেম্বেলের দুর্দান্ত শটে লিল গোলকিপার কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে চার ডিফেন্ডারের মাঝেও দারুণ দক্ষতায় জায়গা তৈরি করে তিনি আরেকটি অসাধারণ গোল করেন। তার চিপ শট ক্রসবার ছুঁয়ে জালে জড়ায়, গোলরক্ষক বার্কে ওজার তখন কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।পিএসজির জার্সিতে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল দেম্বেলের চতুর্থ গোল। অথচ এর আগে টানা আট ম্যাচে তিনি গোলের দেখা পাননি। ইনজুরি সময়ে বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা দলের হয়ে তৃতীয় গোলটি যোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত