প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ডেস্ক ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজটে আটকা পড়ে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হন।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। সময়ের সাথে সাথে যানবাহনের সারি গজারিয়া অংশের ভবেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের বাড়তি চাপ এই যানজটকে আরও তীব্র করে তোলে। সরেজমিনে দেখা যায়, শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশুরা এই তীব্র যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।আরও পড়ুন, নাঙ্গলকোটে দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজের ওপর একটি যান বিকল হয়ে পড়ায় ভোরে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশ রেকার ব্যবহার করে বিকল গাড়িটি সরিয়ে নিয়েছে। বর্তমানে যান চলাচল ধীরগতিতে চললেও দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত