প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদের সামনে থেকে অধ্যাপক জসিম উদ্দিনের গণসংযোগ
মোহাম্মদ আকরাম হোসেন,, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ||
ময়মনসিংহু৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী, মজলুম নেতা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন। ১৫ জানুয়ারি বিকালবেলায় তিনি উপজেলা পরিষদের সামনের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।ফুলবাড়িয়া উপজেলার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত অধ্যাপক মোঃ জসিম উদ্দিন গণসংযোগকালে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার রাজনীতির মূল শক্তি। তিনি বলেন, ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তার লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।আরও পড়ুন, ময়মনসিংহু ১০ (গফরগাঁও) আসনের এবি সিদ্দিকুর রহমান সাহেবের মনোনয়ন বৈধ ঘোষণাগণসংযোগ চলাকালে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেন। অনেকেই অধ্যাপক জসিম উদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতি সমর্থন ও করতালি দিয়ে শুভকামনা জানান। এ সময় উপস্থিত জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময়ের মধ্য দিয়ে অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ফুলবাড়িয়াকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক জনপদে রূপান্তরের আশা প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত