প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
মহেশপুরে ৩টি স্বর্নের বার ও মোটর সাইকেলসহ ব্যবসায়ী আটক
ডেস্ক ||
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকা থেকে স্বর্নের ৩টি বারসহ ব্যবসায়ী মাহাবুলকে (৪২) আটক করেছে। এ সময় তার ব্যবহার কৃত মোটর সাইকেলটিও আটক করা হয়েছে।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনে মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোয়ালপাড়ার জাকা মোল্লার ইট ভাটার কাছে একটি মোটর সাইকেল আরোহিকে চ্যালেঞ্জ করে তার শরীর তল্লাসী করে ৩টি স্বর্নের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহার কৃত মোটর সাইকেলটিও আটক করা হয়েছে। আরও পড়ুন, শিবচরে গৃহবধুকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতারআটক স্বর্ন ব্যবসায়ী জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাহাবুল। এঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত