প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
শিবচরে গৃহবধুকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধুর নাম রোকেয়া বেগম (৬০)। তিনি জন্মান্ধ আবুল হোসেন মৃধার স্ত্রী। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করা হয়েছে।আরো পড়ুন ,ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতা-কর্মীদের যৌথ প্রস্তুতি সভাশিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় আবুল হোসেন মৃধা ও তার দুই সন্তান—আলী হোসেন এবং মোহাম্মদ মিয়া—একই ঘরে উপস্থিত ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত