প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য জামায়াত আমিরের
সংবাদ দিগন্ত ||
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।’আরো পড়ুন , ক্ষমতায় যারা আসবে তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করে : নজরুল ইসলাম‘আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই, সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।’এর আগে গতকাল এক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত