প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
ভুয়া ভিসা–চাকরির ফাঁদ কাতার প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
সংবাদ দিগন্ত ||
কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।বুধবার রাতে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আরো পড়ুন , জয়-পলকের আইনজীবী আদালতে, ইন্টারনেট বন্ধে গণহত্যার আজ শুনানিবিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে।এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। পরে এ প্রলোভনের বশবর্তী হয়ে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। এরই মধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত