প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
লামায় ২টা অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, অর্থদণ্ড ৫ লক্ষ টাকা
মো: ইনতাজ হোসেন , (বান্দরবান) প্রতিনিধি: ||
পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে লামা উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলার সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ঝইগ ব্রিকস (মালিক: আব্দুল্লাহ আল আরাফাত) এবং ঞগই ব্রিকস (মালিক: করিমুল মোস্তফা স্বপন) কে দোষী সাব্যস্ত করা হয়। আইনানুগ প্রক্রিয়ায় ঝইগ ব্রিকসকে ৩ লাখ টাকা এবং ঞগই ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ফলে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।আরও পড়ুন, মেহেরপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক পৌর কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিতউপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত