প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
মেহেরপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক পৌর কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেস্ক ||
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক পৌর কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রশিক্ষণে মা ও শিশু সহায়তা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া এবং কার্যক্রম তদারকির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আরও পড়ুন, চকরিয়া–পেকুয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপি প্রার্থীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারএ সময় মেহেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত