প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি চালানো
সংবাদ দিগন্ত ||
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা নির্বাচনী অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আরো পড়ুন , সরকার চালনার নীতিমালা ও পরিকল্পনা ঘোষণা এনসিপিরএ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী অফিসে গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত