প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ যানজটে চরম ভোগান্তি
সংবাদ দিগন্ত ||
সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।বুধবার বেলা ১টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।সায়েন্সল্যাব মোড় অবরোধকারী শিক্ষার্থীরা দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’।আরো পড়ুন , ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাজধানীর তিন পয়েন্টে অবরোধএর আগে ঢাকা কলেজ এলাকা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।এক দফা দাবিতে আজ রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা গতকাল মঙ্গলবারই দিয়েছিল ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচির কথা জানায়।এক দফা দাবিটি হলো— ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত