প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীদের আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন ।আরো পড়ুন , সরিষার হলুদ ফুলের ঢেউয়ে কৃষকের স্বপ্নের প্রতিফলননাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।’‘জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।’মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত