প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে
সংবাদ দিগন্ত ||
গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (১৭ জানুয়ারি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।(১৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।প্রশিক্ষণার্থীদের মধ্যে থাকবেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা।আরো পড়ুন , ইসিতে পঞ্চম দিনের গুরুত্বপূর্ণ শুনানি চলছেপ্রশিক্ষণে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুত এবং নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে নিবন্ধনকারীরা ব্যালট পেপার হাতে পেয়েছেন। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন। পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে ভোটের দিন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত