প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
সরিষার হলুদ ফুলের ঢেউয়ে কৃষকের স্বপ্নের প্রতিফলন
সংবাদ দিগন্ত ||
পঞ্চগড়ের বোদা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের রাজত্ব। সরিষার ফুলে একের পর এক মাঠ ঢেকে গেছে উজ্জ্বল হলুদ আভায়। হিমেল হাওয়ায় দোল খাওয়া সরিষার ফুল প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে অপূর্ব নান্দনিকতা। এই মনোরম দৃশ্য মুগ্ধ করছে পথচারীসহ আগত সকলকে, পাশাপাশি তৃপ্ত করছে কৃষকের হৃদয়ও।সরিষা ফুলের এমন প্রাচুর্যে উৎফুল্ল কৃষকেরা। আনন্দ ভাগ করে নিচ্ছেন সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহকারীরাও। গত কয়েক বছরে সরিষার ভালো ফলন ও সন্তোষজনক বাজারদর পাওয়ায় চলতি মৌসুমে আগের তুলনায় বেশি কৃষক সরিষা চাষে আগ্রহ দেখিয়েছেন।বোদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি জমিতে বিভিন্ন উন্নত জাতের সরিষা চাষ করা হয়েছে।আরো পড়ুন , ড়িচংয়ে গর্ভবতী নারী হত্যা পালানোর সময় আটক তিন আসামিমঙ্গলবার (১৩ জানুয়ারি) বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে কেবল হলুদ আর হলুদের সমারোহ। এ সময় উপজেলার ৬নং মাড়েয়া ইউনিয়নের বামনহাট এলাকার কৃষক জিয়া হোসেন বলেন, এ বছর আমি আগের তুলনায় অনেক বেশি সরিষা আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি। এখানকার উৎপাদিত সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়।এ ছাড়া উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর ছেসনাইপাড়া গ্রামের কৃষক ওসমান গনি জানান, গত বছর অল্প জমিতে সরিষা চাষ করলেও এবছর প্রায় তিন বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে বলে আশা করছি।সরিষার ক্ষেত থেকে মধু আহরণে যুক্ত মৌসুমি মধু সংগ্রাহক মানুন বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত অনেক বেশি। তাই মধু উৎপাদনও বেশি হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত