প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘না’ জয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম
ডেস্ক ||
জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটে যদি ‘না’ পক্ষ জয়যুক্ত হয়, তবে আগের স্বৈরাচারী পদ্ধতিই বহাল থাকবে; ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটের প্রচারণামূলক ‘গণভোটের গাড়ি’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বর্তমানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অথচ ‘গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখছি একটি দল ‘না’র পক্ষে জনমত গড়ছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে ‘না’ পাস হলে যে-ই ক্ষমতায় আসুক, সে স্বৈরাচারী হয়ে উঠবে।’ তিনি আরো বলেন, ‘আপনারা যদি আমাদের (এনসিপি) ভোট নাও দেন, তবুও অনুরোধ থাকবে দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। এ ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেয়ার ভোট।’নির্বাচনী প্রস্তুতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপিসহ ১১ দলীয় জোট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা চালিয়ে মানুষের সাথে আর প্রতারণা করা যাবে না।’ অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আজ থেকে সারা দেশে গণভোটের পক্ষে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। এ লক্ষ্যে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করা হয়েছে, যা নির্বাচনের আগ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে এবং সাধারণ মানুষকে সচেতন করবে।আরও পড়ুন, রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমানউদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিকে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার লক্ষ্যে গতকাল থেকে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে গণভোটের প্রচারে গাড়িটি নামানো হয়। এটি নির্বাচনের আগ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত