প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে নারীর ঘরে ঢুকে শ্লীলতাহানি চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
এম.মুনসুরুল ইসলাম মাসুম , শ্রীপুর, গাজীপুর : ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামে এক গৃহবধূর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা ও পরবর্তীতে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: হেলেনা আক্তার (স্বামী- মোঃ খোকা মিয়া) শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় নারীদের উত্ত্যক্ত ও অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন ১২ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে সোহাগ অসৎ উদ্দেশ্যে হেলেনা আক্তারের বাড়িতে প্রবেশ করে। এ সময় সোহাগ ঘরের ভেতরে ঢুকে তাকে জোরপূর্বক ধরতে চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।পরবর্তীতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়ির পাশে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হেলেনা আক্তারের ছেলে নূরুল আমিনকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। পাশাপাশি দোকান ভাঙচুর ও পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ফরিদা (৪৫) সোহাগকে মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কাজে উৎসাহিত করে আসছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে।আরও পড়ুন, নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিতএ বিষয়ে ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত