প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আড়াইহাজার ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় মো. সামাদের মালিকানাধীন।অগ্নিকাণ্ডে তুলা, গার্মেন্টস ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, গার্মেন্টস ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়।আরো পড়ুন , নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণখবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু কারখানার মেশিন পুড়ে গিয়েছে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কী পরিমাণ ক্ষতি হয়েছে।আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানাতে ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত