প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো: ইনতাজ হোসেন , বান্দরবান প্রতিনিধি: ||
অদ্য ১১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জনাব শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।পুলিশ সুপার মহোদয় আরো বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব, তাই সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আরও পড়ুন, পলাশবাড়ীর হোসেনপুর ইউপি কার্যালয় পরিদর্শন করলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মুশফিকুরসকল সংস্থা, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত