প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
রনি সিকদার , বান্দরবান প্রতিনিধি: ||
বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইকবাল, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আরমানুল ইসলাম নয়ন এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন রিকান্ত ত্রিপুরা। গত ১১ জানুয়ারি দিবাগত সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়।কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাশরুর জিসান, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শরীফ, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক হৃদয় ও আরফাতুল ইসলামসহ আরও কয়েকজন সংগঠক। নবগঠিত কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল বলেন, “জুলাই ২৪-এর চেতনা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে এবং ছাত্রদের অধিকার রক্ষায় আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।আরও পড়ুন, নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডতিনি আরও বলেন, নতুন কমিটির সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। শহীদদের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। বান্দরবানকে ফ্যাসিবাদমুক্ত রাখতে এবং মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে অন্যায়কারী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, ছাত্ররা যদি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখে, তাহলে সমাজের সাধারণ মানুষ উপকৃত হবে। তবে তারা এটাও মনে করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কাজ করলে ছাত্র আন্দোলন বিতর্কিত হয়ে পড়তে পারে, যা ফ্যাসিবাদের দোসরদের সুযোগ করে দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত