প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
মামা বাড়ী থেকে আর বাড়ী ফেরা হলোনা যুবকের
ডেস্ক ||
মোটর সাইকেল যোগে যাদবপুর মামার বাড়ী থেকে বাড়ী ফেরার সময় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে আজাদ হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আজাদ হোসেন মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর যাদবপুর সড়কের জাগুসা মাঠের মধ্যে। জাগুসা গ্রামের ইউপি সদস্য সোহেল আহাম্মেদ জানান, নিহত আজাদ হোসেন তার প্রতিবেসীর এফজেড মোটর সাইকেল নিয়ে দুপুরে যাদবপুর মামার বাড়ীতে যায়। পরে রাতে বাড়ী ফেরার সময় রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই আজাদ হোসেনের মৃত্যু হয়। আরও পড়ুন, মহেশপুরের যাদবপুরে নিখোঁজ মায়ার জমির উপর উঠছে বহুতল ভবনমহেশপুর থানার (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত